ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জনবান্ধব ভূমিসেবা অটোমেশন অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ : ফারাহ শাম্মী

জনবান্ধব ভূমিসেবা অটোমেশন অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ : ফারাহ শাম্মী

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : আমাদের ঠিকানা ভূমির মালিকানা স্পষ্ট করা উচিত। ভূমি সংক্রান্ত সমস্যা ও হয়রানি নিরসনে জনবান্ধব ভূমিসেবা অটোমেশন অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ। এটি দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা বৃদ্ধি এবং সেবা সহজলভ্য করার মাধ্যমে জমির মালিকদের সুরক্ষায় সরাসরি সহায়তা করে। সকলকে নির্দ্বিধায় এই অটোমেটেড ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ এর ফলে দালাল নির্ভরতা ও ভোগান্তি সম্পূর্ণ দূর হয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি।

তিনি বুধবার (২০মে) দুপুরে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ভূমিসেবা মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা: পরিবর্তন, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা’ বিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিলের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।

বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজাদ জাহান, উপ-পরিচালক স্থানীয় সরকার বিপিন চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা, জোনাল সেটেলমেন্ট অফিসার লীরা তরফদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ও আশিক আহমেদ, ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক নিলুফা আক্তার, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular