ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজন্ম-মৃত্যু নিবন্ধনে সংশোধন আবেদন নিষ্পত্তিতে সম্মাননা পেলেন লক্ষ্মীপুর সদর ইউএনও

জন্ম-মৃত্যু নিবন্ধনে সংশোধন আবেদন নিষ্পত্তিতে সম্মাননা পেলেন লক্ষ্মীপুর সদর ইউএনও

নাজমুল হোসেন : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬ উপলক্ষে সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তির স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি এবং নাগরিকদের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ক্যাথোয়াইপ্রু মারমাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এবারের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের প্রতিপাদ্য—‘নির্ভুল নিবন্ধন নিশ্চিত হবে সুশাসন’।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়ন, জনসংখ্যার সঠিক তথ্য সংরক্ষণ ও সুশাসন প্রতিষ্ঠায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের ভূমিকা রয়েছে।

তাঁরা জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সঠিকভাবে সংরক্ষণ এবং সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নাগরিকসেবা আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular