ঢাকা  বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরামগতিতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

রামগতিতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ রক্ষায় জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের সচেতন করা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে মৎস্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে। দেশের মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে। এ জন্য নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণসহ সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে, পরিবহন, মজুত বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য সরকারের দেওয়া সহায়তা যথাযথভাবে গ্রহণ করতে হবে। পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জেলেদের উৎসাহিত করা হয়।

মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular