নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন ।
বৃহস্পতিবার দিবাগত রাতে কনফারেন্স অব পার্টিস-২৯ (কপ২৯) সম্মেলনে যোগদান শেষে তিনি ঢাকায় পৌঁছান।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত সোমবার দেশটিতে সফরে গিয়েছিলেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।’



