ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজাতীয় নির্বাচন বাদ দিয়ে শুধু গণভোট বাতিল কেন, প্রশ্ন শিশির মনিরের

জাতীয় নির্বাচন বাদ দিয়ে শুধু গণভোট বাতিল কেন, প্রশ্ন শিশির মনিরের

নিউজ ডেস্ক : যারা গণভোট বাতিলের কথা বলছে, তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না- এমনটাই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য শিশির মনির। সোমবার (২ মার্চ) রাতে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তুলে ধরেন।

শিশির মনির বলেন, যদি বাতিল হতে হয়, তাহলে জাতীয় নির্বাচন কেনো নয়? শুধু গণভোট কেনো? মাঝখানে আরও ১৩৫টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক।

গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনসহ ৫ আগস্টের পরের সব সিদ্ধান্ত বাদ দিতে হবে উল্লেখ করে জামায়াতের এই সদস্য বলেন, এটি আদালতের সিদ্ধান্ত নয়; যে সিদ্ধান্ত হওয়ার সংসদে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনও সিদ্ধান্ত হলে সেটি রাজনৈতিক বুমেরাং হবে।

এদিকে সদ্য অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ এ রিট দায়ের করেন।

সেই প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখনও আসেনি। মঙ্গলবার একটি আদেশ দেবে, অর্থাৎ তারা রুল জারি করবে কী করবে না- এই একটি প্রশ্ন। আরেকটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেবেন কি দেবেন না- সেটিও দেখার বিষয়।

আর মাত্র ১০ দিন পরেই সংসদ বসবে। এই মুহূর্তে এসে গণভোট নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে সরকারের ইন্ধনে বলেও অভিযোগ করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular