ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিজানুয়ারি থেকে স্মার্ট কার্ডেই মিলবে টিসিবির পণ্য

জানুয়ারি থেকে স্মার্ট কার্ডেই মিলবে টিসিবির পণ্য

নিউজ ডেস্ক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পন্য হাতে লেখা কার্ডে আর দেয়া হবে না।আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেয়া হবে।

রাজধানীর তেজগাঁওয়ে শনিবার (৯ নভেম্বর) সকালে আঞ্চলিক কার্যালয়ে রমজান উপলক্ষে আগাম প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর।

রাজধানীর তেজগাঁওয়ে বলেন, ‘রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেয়া হয়েছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেসবেরও প্রস্তুতি নেয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না।’

‘তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে। ছোলা ও খেজুরের জন্য এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। জানুয়ারির ভেতর পণ্য টিসিবির গুদামে চলে আসবে, যোগ করেন টিসিবির মুখপাত্র।

বর্তমানে স্থানীয় প্রতিনিধিরা নিজ নজ এলাকায় না থাকায় পণ্য সরবরাহে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে ডিসি অফিস ও সিটি করপোরেশনে চিঠি দেয়া হয়েছে বলেও জানান টিসিবির মুখপাত্র।

তিনি বলেন, ‘বণ্টন ও মনিটরিংয়ের জন্য স্থানীয় প্রশাসন দায়বদ্ধ থাকে। তাদের উদ্বুদ্ধ করতে সভার ব্যবস্থা নেয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular