ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) দেওয়ানগঞ্জ ডিবি। ৫ আগস্ট, মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকায় এ অভিযান চালায় ডিবি।
 
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার মাদককারবারিরা হলেন পলাশ মিয়া, জাহিদুল ইসলাম, মিষ্টার আলী, শাহজাহান, আব্দুল আয়েল, সবুজ মিয়া ও রমজান আলী। ডিবির উপপরিদর্শক (এসআই) মনি সাধ্যের নেতৃত্বে দেওয়ানগঞ্জের সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
 
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর দেওয়ানগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার  বলেন, মাদকমুক্ত জামালপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে এ অভিচান চালানো হয়। অভিযানের সময় ৮৩ বোতল ভারতীয় মদ, পাঁচটি দেশীয় অস্ত্রসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ওয়ানগঞ্জ মডেল থানায় মাদক আইনে ও অস্ত্র মামলা দায়ের করে আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular