সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আনোয়ারুল ইসলামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত আনোয়ারুল ইসলামের রাজনৈতিক অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, আনোয়ারুল ইসলাম তৎকালীন জামালপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।




