ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজামালপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

জামালপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী’র মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের নামাপাড়া এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম লাভলি আক্তার (৫০)। ঘটনার পর তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ (৭০) কে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লাভলি আক্তারের স্বজনরা জানান, লাভলি আক্তারের সাথে তার স্বামীর প্রায় ঝগড়া লেগেই থাকতো। গত মঙ্গলবার দিবাগত রাতে সবাই যখন ঘুমিয়ে পরে রাত ৩টার দিকে তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। তার ডাক চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট ছেলে, ছেলের বৌ ও স্থানীয়রা এসে লাভলি আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফারট করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে লাভলি বেগম মারা য়ায়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular