ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামালপুরে ৩৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

জামালপুরে ৩৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় জালের মালিক বা অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে পন্ডিতপাড়া গ্রামের মজিবর রহমানের বাড়িতে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে থাকা নিষিদ্ধ চায়না দুয়ারি জালগুলো জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল কোর্ট পরিচালনায় র‍্যাবের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চায়না দুয়ারি জাল ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ কারণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular