নিউজ ডেস্ক : সম্প্রতি জিকোপ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত এজেন্সি অফিসের উদ্বোধন অনুষ্ঠান রবিবার ১৬ জানুয়ারি ২০২৬ ঢাকা-১২০৫, গ্রিন রোড আরবান দিগন্ত কমিউনিটি হলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি ডিরেক্টর কে এম রিজভী আমান। প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন অনারারি ডাঃ শিবেন্দ্র কর্মকার (Honorary Doctorate, IUM, USA)। বিশেষ অতিথি ছিলেন সৈকত ধর ও রনি নাথ (Royal Crown Directors) এবং অনুষ্ঠানটির বিশেষ বক্তা ও হোস্ট ছিলেন প্রমোদ জামবিল (Diamond Director)।
এজেন্ট হিসেবে দায়িত্ব নেন প্রাক্তন প্রিন্সিপাল ডাঃ শফিকুল আলম, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা।
জিকোপ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃক এজেন্সি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাপত্র ও সম্মাননা হিসেবে ডাঃ শফিকুল আলমকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয় এবং Gcoop Bangladesh উপহার হিসেবে গাড়ির চাবি হস্তান্তর করেন।
প্রধান ট্রেইনার ডাঃ শিবেন্দ্র কর্মকার সেল নিউটিশন থেরাপি ও লাইভ সেল থেরাপি পদ্ধতির ওপর বিস্তারিত উপস্থাপনা করেন এবং বক্তৃতায় বলেন, “শারীরিক সমস্যায় ড্রাগস নয়—প্রাকৃতিক ও স্বাভাবিক মেডিসিন গ্রহণে শরীরকে সহায়তা করা যায়।”
ডাঃ শিবেন্দ্র জিকোপের মেডিসিনগুলো কোষস্তরে পুষ্টি দেয়ার ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো কার্যকারিতার দাবি দর্শকদের সামনে তুলে ধরেন; সেই দাবিগুলো অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা ও অভিজ্ঞতার আলোকে প্রাসঙ্গিক সূত্র হিসেবে উল্লেখ করা হয়।
আরো পড়ুন : শারীরিক যেকোনো সমস্যায় ড্রাগস নয় — মেডিসিন গ্রহণ
প্রোগ্রামটি ফরহাদুল ইসলামের সঞ্চালনায় সম্পন্ন হয়। কোরআন তেলাওয়াত করেন আবু হানিফ। ধর্মীয় ও সংবর্ধনা বক্তব্যে ডাঃ মহিউদ্দীন মাসউদ পাঠান ও এম.এ. খালেক উপস্থিত ছিলেন। সেমিনারে প্রায় দুই শতাধিক পেশাজীবী, ব্যবসায়ী ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে এজেন্ট প্রশিক্ষণ, প্রচারাভিযান ও স্থানীয়ভাবে বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প আয়োজনের তথ্য ঘোষণা করা হয়। সংগঠন স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণে ও গ্রাহকসেবার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানায়।
ঢাকানিউজ২৪/মহফ




