ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম বুধবার এ আদেশ দেন। চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে। জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ দশ ১০ নেতা এ আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী বলেন, গত ২৭ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে বুধবার আদালত আগামী ২৩ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular