ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: ড. ইউনূস

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: ড. ইউনূস

নিউজ ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকে। যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে আবার এখান থেকেই নতুন করে যাত্রা শুরু করব। জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

দেশের তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ইতিহাস রচনায় তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে এবং নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে প্রতি বছর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী গণভবনে প্রতিষ্ঠিত জাদুঘরটি উদ্বোধন করেন। এ জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্য ইতিহাস সংরক্ষণ, স্বৈরাচারের বিরুদ্ধে জাতির প্রতিরোধের দলিল তুলে ধরা, সেই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular