ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডটোটালগ্যাস বাংলাদেশকে কিনে নিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম

টোটালগ্যাস বাংলাদেশকে কিনে নিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম

ফরাসি কোম্পানি টোটালগ্যাসের বাংলাদেশে এলপিজি ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। যৌথ উদ্যোগে গঠিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড এতদিন টোটালগ্যাসের ব্যানারে দেশে ব্যবসা পরিচালনা করছিল।

সম্প্রতি টোটালগ্যাসের প্রায় শতভাগ শেয়ার কেনার বিষয়ে ওমেরা পেট্রোলিয়ামের সঙ্গে চুক্তি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, টোটালগ্যাসের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার কিনে নেবে ওমেরা। এ জন্য সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২২৭ কোটি টাকা। বিষয়টি এখন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই একীভূতকরণের মাধ্যমে বাংলাদেশের এলপিজি খাতে ওমেরার বাজার অংশীদারত্ব আরও বাড়বে এবং তাদের অবস্থান মজবুত হবে।

২০০২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে টোটালগ্যাস। দ্রুতই দেশের শীর্ষ তিন এলপিজি আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নেয় তারা। তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগের কারণে পরবর্তী সময়ে বাজারে প্রভাব হারাতে থাকে টোটালগ্যাস।

এই শেয়ার কেনার ঘোষণায় ওমেরার মূল কোম্পানি এমজেএলবিডির শেয়ারের দামে তেমন প্রভাব পড়েনি। সোমবার কোম্পানির শেয়ারের দাম বেড়েছে মাত্র ২ শতাংশ। এ সময় এমজেএলবিডির শেয়ারের দাম ছিল ১০১ দশমিক ৫০ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ৫২ শতাংশ, ২০২৩ সালে ৫০ শতাংশ এবং ২০২২ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular