ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: আনোয়ারুল ইসলাম সরকার

ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: আনোয়ারুল ইসলাম সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির ওপর কোনো চাপ নেই। তাঁরা চাপের কাছে নতি স্বীকার করবেন না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান না করার কোনো সুযোগ নেই।এটি করতেই হবে। রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন কবে হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। তবে সরকারের নানা সূত্রে জানাগেছে আগামী ডিসেম্বরেই নির্বাচন হবে, এটা মোটামুটি নিশ্চিত। কোনো কারণে তা সম্ভব না হলে বড়জোর মাসখানেক পেছানো হতে পারে।

এরআগে গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এ বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। তবে ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি, সে প্রস্তুতি আমরা নিচ্ছি।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রস্তাবিত আইন সংস্কারের বিষয়ে ঐকমত্যের প্রশ্ন আছে। ঐকমত্য হওয়ার পর নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য সময় লাগবে। যদি আগামীকাল ঐকমত্যের ফলাফল এসে যায়, তাহলে একধরনের সময় ইসি পাবে। আর যদি একটু বিলম্ব হয়, তাহলে সময় একটু কমে আসবে। সবকিছু মিলিয়ে ইসি একটি যৌক্তিক সময়ের ভেতর তফসিল ঘোষণা করতে পারবে বলে তাঁরা আশা করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular