ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যডেঙ্গুতে এক দিনে আরও ৩ মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ মৃত্যু

নিউজ ডেস্ক: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে তিনজনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির দাঁড়াল ৫১৩ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮০ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular