ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাশেষ আটে স্পেন-ফ্রান্স মুখোমুখি

শেষ আটে স্পেন-ফ্রান্স মুখোমুখি

ক্রীড়া ডেস্ক: গত বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে আবারও ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন।

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ইউরোপের দুই শক্তিশালী দলের লড়াই ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। ড্রয়ে ফ্রান্সকে পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের চোখে শেষ চারে ওঠার পথে সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষই পেয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত ড্রয়ে কোয়ার্টার-ফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম লেগের ম্যাচগুলো। ফিরতি লেগের লড়াই হবে ২৮ থেকে ৩০ মার্চ। ফ্রান্সের বিপক্ষে প্রথম লেগ নিজেদের মাঠে খেলবে স্পেন। দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠ প্যারিসে যেতে হবে তাদের।

কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। গত বিশ্বকাপে চমক দেখানো দলটির বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে ইংলিশদের। নেশন্স লিগের গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল লড়বে নেদারল্যান্ডসের সঙ্গে। অন্য ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও বেলজিয়াম।

সেমিফাইনালের সূচিও নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। পর্তুগাল ও নেদারল্যান্ডসের ম্যাচে জয়ী দল খেলবে স্পেন ও ফ্রান্সের লড়াইয়ে বিজয়ী দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে জার্মানি-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের বিজয়ী দল।

ফ্রান্সের বিপক্ষে স্পেনের লড়াই অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ পরিচিত। টানা চার বছর বিভিন্ন প্রতিযোগিতায় এই দুই দল মুখোমুখি হচ্ছে। ২০২৪ সালের ইউরো, ২০২৫ সালের নেশন্স লিগ ও এবারের বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে নিজেদের আধিপত্য দেখিয়েছে স্পেন।

কোয়ার্টার-ফাইনালের সূচি
স্পেন-ফ্রান্স
ইংল্যান্ড-নরওয়ে
পর্তুগাল-নেদারল্যান্ডস
জার্মানি-বেলজিয়াম

 

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular