ঢাকা  সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

নিউজ ডেস্ক:   পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের গান শুনতে মুখিয়ে ছিলেন ঢাকার শ্রোতারা। একই মঞ্চে গাওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও। তবে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক এই কনসার্ট। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনার কারণে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় কনসার্টটি স্থগিত করা হয়েছে।

সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের এই মেগা ইভেন্টটির যৌথ আয়োজক ছিল ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। তরুণ উদীয়মান তারকা মুর্তজার ক্যারিয়ারের এটিই প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল, যেখানে দুই দেশের সংগীতশিল্পীদের উপস্থিতিতে এক মেলবন্ধন তৈরির প্রস্তুতি চূড়ান্ত করা হয়।

ইভেন্টটি স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরুরি বিবৃতি প্রকাশ করে বিষাদ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘ঢাকা বিটস’। বিবৃতিতে তারা জানায়, ‘বিগত কয়েক সপ্তাহ ধরে অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব সরকারি ও প্রশাসনিক ছাড়পত্র সংগ্রহ করা হয়েছিল।’

‘দিনরাত এক করে আমাদের দল শতভাগ চেষ্টা চালিয়েছে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় আগামী ২৫ সেপ্টেম্বরের আয়োজনটি স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি।’

দর্শকদের টিকিটের সুরক্ষার বিষয়ে আয়োজকরা আশ্বাস দিয়ে জানান, শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। কেনা টিকিটটি নতুন ঘোষিত তারিখের জন্য সম্পূর্ণ কার্যকর থাকবে। তাই যারা অংশ নিতে চান, তাদের বাড়তি কিছু করতে হবে না।

যারা উপস্থিত হতে পারবেন না বা অর্থ ফেরত চান, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে ‘কুইকেট’ অ্যাপের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য রিফান্ড নিতে পারবেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য শ্রোতা ও ভক্তদের আন্তরিক ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular