ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিঢাকা-মোংলা-বেনাপোল রুট নিয়ে ট্রেনের নতুন পরিকল্পনা

ঢাকা-মোংলা-বেনাপোল রুট নিয়ে ট্রেনের নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক: নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-মোংলা-ঢাকা, ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন ও একটি কমিউটার ট্রেন পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রেলভবন থেকে পাঠানো এক নির্দেশনার প্রেক্ষিতে এই প্রস্তাবনা তৈরি করা হয়। প্রস্তাবিত এই ট্রেনগুলো পরিচালনার জন্য দুটি ভিন্ন রুট ও সময়সূচি নিয়ে আলোচনা চলছে।

প্রথম প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি (৮২৯/৮৩০/৮৩১/৮৩২ নম্বর) বেনাপোল বা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। বেনাপোল থেকে ভোর ৫টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে দুপুর ৮টা ৪০ মিনিটে। ফিরতি পথে ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে রাত ১১টায়। যাত্রাপথে যশোর, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

এই প্রস্তাবনায় বলা হয়েছে, নন স্টপ ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টা ৫০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে ১টা ২৫ মিনিটে। ফিরতি পথে খুলনা থেকে বিকেল আড়াইটায় ছেড়ে ঢাকা পৌঁছাবে ৬টা ১৫ মিনিটে।
মোংলা-ঢাকা সংযোগ নিয়েও একটি প্রস্তাবনা রয়েছে রেলওয়ের। এই প্রস্তাবনায় মোংলা বন্দরকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ট্রেনটি (৮২৯/৮৩০/৮৩১/৮৩২ নম্বর) ঢাকা থেকে ৯টা ৫০ মিনিটে ছেড়ে মোংলা পৌঁছাবে ২টা ২০ মিনিটে। ফিরতি পথে মোংলা থেকে দুপুর ৩টায় ছেড়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা পৌঁছাবে। যাত্রাপথে যশোর, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি থাকবে এই ট্রেনের।

এই প্রস্তাবনায় বেনাপোল থেকে ঢাকা রুটে একটি দ্রুতগামী ট্রেনের প্রস্তাবনা করা হয়েছে, যে ট্রেনটি শুধুমাত্র যশোরে যাত্রাবিরতি করবে। প্রস্তাব অনুযায়ী ট্রেনটি বেনাপোল থেকে ভোর ৫টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে দুপুর ৮টা ৪০ মিনিটে। ফিরতি পথে ঢাকা থেকে সন্ধ্যা ২টা ৪০ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে রাত ১২টায়।

আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন দুটি কমিউটার ট্রেন (১৩৭/১৩৮ নম্বর) চালুর প্রস্তাব করা হয়েছে। এই ট্রেনটি মোংলা থেকে ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ১ টায় ঢাকা পৌঁছাবে। ফিরতি পথে বেলা ১টায় ঢাকা ছেড়ে সন্ধ্যা ৭টায় মোংলা পৌঁছাবে। এটি ফুলতলা, যশোর, নড়াইল ও পদ্মা সেতু হয়ে চলাচল করবে।

রেলওয়ের নথিতে উল্লেখ করা হয়েছে, ট্রেনগুলো চলাচলের জন্য মোংলা স্টেশনে ওয়াশপিট নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া ভারত থেকে নতুন কোচ প্রাপ্তি সাপেক্ষে এবং প্রয়োজনীয় জনবল (এলএম, গার্ড, টিটিই) নিশ্চিত করে দ্রুত এই সেবা চালু করার কথা বলা হয়েছে।

নতুন ট্রেনগুলোর রেকে বেইজ হিসেবে খুলনা এবং রক্ষণাবেক্ষণের জন্য বেনাপোল ও মোংলা স্টেশনকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের পর ট্রেনগুলোর নাম ও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular