নিউজ ডেস্ক : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এবার তিনি স্বতন্ত্র প্রার্থী নয়, বরং কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করতে চান।
হিরো আলমের ভাষায়, দলীয় প্রতীকে লড়লে সাধারণ মানুষের কাছে নিজের পরিকল্পনা আরও শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে।
তিনি এখনো ঠিক করেননি ঢাকার উত্তর না দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রার্থী হবেন। সম্ভাব্য দল নিয়েও চলছে আলোচনা।




