ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশতাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে কিছু কিছু জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে।

দেশের আবহাওয়া নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, গত কয়েকদিন দেশের কিছুকিছু স্থানে মৃদু তাপপ্রবাহ চললেও মঙ্গলবার থেকে ২৫/২৬ এপ্রিল পর্যন্ত খুলনা রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশকিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে।

পোস্টে আরও জানানো হয়, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশের কিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬°- ৩৯° সেলসিয়াসের আশপাশে।

 এসময় খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০° সেলসিয়াসের ঘরে উঠতে পারে।

তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular