ঢাকা  বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকতারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন।’

এক্স-পোস্টটিতে ডোনাল্ড ট্রাম্পের ১৮ ফেব্রুয়ারি (বুধবার) স্বাক্ষর করা চিঠিও যুক্ত করা হয়েছে। এতে লেখা, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে (তারেক রহমান) আমেরিকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করছি।’

চিঠিতে লেখা হয়েছে, ‘দুই দেশের মধ্যকার অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।’ সম্প্রতি হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গও আছে চিঠিতে। যেটি বাস্তবায়ন হলে বাণিজ্যিক সম্পর্কের গতিশীলতা বজায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এই চুক্তিকে উভয় দেশের শ্রমিক ও কৃষকদের জন্য কল্যাণকর হিসেবেও তুলে ধরা হয়েছে।

নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। বলা হয়েছে, ‘এর মাধ্যমে আপনার (তারেক রহমান) সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।’ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতেও তারেক রহমানের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular