ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডতারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা পৌঁছে দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী তারেক রহমানের হাতে এ শোক বার্তাটি হস্তান্তর করেন।

শোকবার্তায় ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular