ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাতৃতীয় রাউন্ডে সুর কৃষ্ণের কাছে কুপোকাত থাই বক্সার

তৃতীয় রাউন্ডে সুর কৃষ্ণের কাছে কুপোকাত থাই বক্সার

নিউজ ডেস্ক: ৯ মাস পর পেশাদার বক্সিংয়ে ফিরে সুর কৃষ্ণ চমক দেখিয়েছেন। দশমবারের লড়াইয়ে প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ডের চানাকিয়াদ চুয়াফায়েতকে হারিয়েছেন তিনি।

গতবার সুপার লাইট ইভেন্টে খেলা হয়েছিল। এবার শুধু লাইট ইভেন্টে হয়েছে খেলা। ৬১ কেজি ওজন শ্রেণিতে সুর কৃষ্ণ জেতার মিশনে খেলতে নেমে প্রতিপক্ষকে তৃতীয় রাউন্ডে ধরাশায়ী করেন।

দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অভিজ্ঞতায় সুর কৃষ্ণ আগে থেকে অনেকটা এগিয়ে ছিলেন। এজন্য ব্যাংককে তিন সপ্তাহ ধরে রাশিয়ান কোচের অধীনে অনুশীলনও করেছেন।

আজ ব্যাংককের রিংয়ে ৬১ কেজি ওজন শ্রেণিতে সুর কৃষ্ণ জেতার মিশনে খেলতে নেমে স্বাগতিকদের বক্সারকে তৃতীয় রাউন্ডে আর দাঁড়াতে দেননি। তার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন স্বাগতিকদের বক্সার।

সুর কৃষ্ণ ম্যাচ জেতার পর বলেছেন, ‘অনেক দিন পর রিংয়ে নেমে শুরুতে কিছুটা জড়তা ছিল। এর জন্য দেখে শুনে খেলতে থাকি। তৃতীয় রাউন্ডে আক্রমণত্মাক খেলে প্রতিপক্ষকে লড়াই থেকে ছিটকে দেই। অনেক দিন পর জয়ের দেখা পেলাম। না জিততে পারলে হয়তো ক্যারিয়ারই হুমকির মধ্যে পড়ে যেতো। যাই হোক এখন অনেক ভালো লাগছে।’

সুর কৃষ্ণের আগে একই রিংয়ে বাংলাদেশের আরেক পেশাদার বক্সার উৎসব আহমেদ দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের উইসিটসাক সাইওয়েওকে হারান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular