সৈয়দ আলী ইমাম সুনাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে উদীয়মান সূর্য প্রতীক পেলেন লতিফুল বারী হামিম।
আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রতীক বরাদ্দ করা হয়। তার অংশ হিসাবে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাচনি রিটানিং অফিসার মো. সাইফুর রহমান সকল প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। ময়মনসিংহ-৯ (নান্দাইল) গণফোরামের প্রার্থী মো. লতিফুল বারী হামিমের পক্ষে প্রতীক গ্রহণ করেন এড. এ. কে. এম. রায়হান উদ্দিন। আরো উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক, সুলতান মাহমুদ, তোফাজ্জল হোসেন, সাংবাদিক সৈয়দ আলী ইমাম সুনাম, তৌহিদা আক্তার, সরাফুল ইসলাম, সেলিম আহাম্মদ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতীক বরাদ্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশনার নির্বাচনের নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনে ও আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখার আশ্বাস দেন এবং সকল জেলাবাসী ও প্রার্থীদের নিকট সর্বাত্মক সহযোগিতা চান।
প্রতীক গ্রহণ শেষে গণফোরাম প্রার্থী মো. লতিফুল বারী হামিম উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমি নির্বাচিত হলে আধুনিক ও উন্নত নান্দাইল উপহার দিবো। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো। কাঁচা রাস্তা পাকা করণ করবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনগণকে সাথে নিয়ে প্রশাসনকে ইতিবাচক ভূমিকা গ্রহণে সহযোগিতা করবো। নির্বাচন আয়োজনে আমরা জেলা ও উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করব।
নির্বাচনী সন্ত্রাস প্রসঙ্গে জনাব হামীম বলেন, সন্ত্রাসীরা নির্বাচন কেন্দ্রে যেন কোন ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য জনগণ প্রশাসনের কাছে প্রতিশ্রুতি চায়।




