ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়ে নকআউট পর্বে মেক্সিকো

দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়ে নকআউট পর্বে মেক্সিকো

ঢাকা নিউজ স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা, এর মধ্যেই দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে সবার আগে নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে মেক্সিকো।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। মেক্সিকোর পক্ষে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার লুইস রোমো। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধের খেলা বেশ জমজমাট হলেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।

 বিরতির পর থেকে ফিরে ম্যাচের ভাগ্য। ৫০ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউয়ের এক মারাত্মক ভুলে লিড পেয়ে যায় স্বাগতিক মেক্সিকো। একটি ক্রস ঠেকাতে বক্স থেকে কিছুটা বেরিয়ে এসে তিনি নিজের দলের এক ডিফেন্ডারের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং বল হাত থেকে ফেলে দেন। ওত পেতে থাকা মেক্সিকান তারকা লুইস রোমো সেই সুযোগ হেলায় হারাননি; দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন তিনি।

১-০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর চমৎকার ও সংগঠিত রক্ষণভাগের সামনে কোরিয়ান ফরোয়ার্ডদের সব আক্রমণ ব্যর্থ হয়ে যায়। শেষ পর্যন্ত লুইস রোমোর করা ওই এক গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে মেক্সিকো।

গ্রুপ পর্বের বাধা টপকে প্রথম দল হিসেবে শেষ বত্রিশে পা রাখলো মেক্সিকানরা। অন্যদিকে এই হারের ফলে মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয় খরা আরও দীর্ঘায়িত হলো। গত বছরের দেখায় ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও এবার হারের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হলো এশিয়ার পরাশক্তিদের।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular