ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাদারুণ জয়ে মিশন শুরু বাংলাদেশের

দারুণ জয়ে মিশন শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক:   দারুণ এক জয়ের মধ্যদিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা দলটির পরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ম্যাচটি হবে ২০ জানুয়ারি।

নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দলের ইনিংটিল ছিল ৫০ রানের। এ রান সংগ্রহ করতে যেয়ে তাদের অলআউট হয়ে যায়। অপরদিকে এই সংগ্রহ পাড়ি দিতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে, তবুও হারাতে হয়েছে ৫টি উইকেট। তবে দিন শেষে জয়ী হওয়ার আনন্দে উইকেট হারানোর বিষাদও মুছে যায়। এই দারুণ এক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনও শুরু হলো বাংলাদেশের।

শনিবার মালয়েশিয়ার বাঙ্গিতে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছোট লক্ষ্য তাড়ায় ৪০ বল হাতে রেখেই জেতে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা দলটির পরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ম্যাচটি হবে ২০ জানুয়ারি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে দারুণ শুরু করে তা ধরে রাখে তারা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ১৮.২ ওভারে নেপালকে ৫২ রানে অলআউট করে বাংলাদেশ। ম্যাচসেরা জান্নাতুর মাওয়া, ফাহোমিদা ছয়া, আনিসা আক্তার সোবাদের দারুণ বোলিংয়ের সামনে দলটির মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন, তাদের পাঁচজন ব্যাটার রান আউটে কাটা পড়েন। জবাবে সাদিয়া ইসলাম ও অধিনায়ক ‍সুমাইয়া আক্তারের ব্যাটে ১৩.২ ওভারে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশও চাপ বুঝেছে, তাদের প্রথম তিন ব্যাটারের কেউ-ই ৪ রানের বেশি করতে পারেননি। চতুর্থ উইকেটে ২১ রানের জুটি গড়ে দলকে ঠিক পথে ফেরান সাদিয়া ও সুমাইয়া। ২৪ বলে একটি চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া। সমান বলে ১২ রান করেন সুমাইয়া। কেবল এ দুজনই দুই অঙ্কের রান করেন। নেপালের রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমান কেসি ও পুজা মাহাতো একটি করে উইকেট নেন।

এর আগে নেপালের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সানা পারভিন। ৩২ বলে ১৯ রান করেন তিনি, মারেননি কোনো বাউন্ডারি। ১৬ বলে একটি চারে ১০ রান করেন সীমানা। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি, রানের খাতা খোলার আগেই ফেরেন দুজন ব্যাটার। ৪ ওভারে ১১ রানে ২টি উইকেট নেন ম্যাচসেরা জান্নাতুল মাওয়া। ৪ ওভারে ৭ রানে একটি উইকেট নেন ফাহোমিদা। ৩.২ ওভারে ৬ রানে একটি উইকেট পান সোবা। ৪ ওভারে ১৩ রানে নাহিদা আক্তার নিশিও একটি উইকেট পান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular