ঢাকা  শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঢাকা ক্রেডিটে নির্বাচন : নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত

ঢাকা ক্রেডিটে নির্বাচন : নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত

নিউজ ডেস্ক :    দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (ঢাকা ক্রেডিট)-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচনে নতুন পরিচালনা পরিষদ নির্বাচিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) তেজগাঁও বটমলী হোমস বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালিত ভোটে আটজন বোর্ড ডিরেক্টর পদে মনোজ ক্লেমেন্ট গমেজ, মনিকা গমেজ, সলোমন ইগ্নোসিয়াস রোজারিও, পংকজ লরেন্স কস্তা, নিরাপদ হালদার, ডন এ অধিকারী, ফিলিপ গমেজ ও বাঁধন চিরান জয় প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

প্রেসিডেন্ট পদে মাইকেল জন গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা ও ট্রেজারার সুমন জেমস ডি’ কস্তা নির্বাচিত হন।

ক্রেডিট ও সুপারভাইজরি কমিটিতেও উমা ম্যাগডেলিন গমেজ ও মারিয়া ডি’কুনা-সহ বিভিন্ন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন তত্ত্বাবধানে সমবায় অধিদপ্তরের উপজেলা ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular