ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাদীর্ঘ ৯ বছর পর মহাখালী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ৯ বছর পর মহাখালী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ নয় বছর পর রাজধানীর মহাখালী ব্যবসায়ী সমিতি লিঃ এর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মহাখালী এসকেএস টাওয়ারের একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫১ জন। এ বছর ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন প্রার্থী। এর মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি সাতটি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক মোঃ মুসা আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ সহিদুল ইসলাম সরদার (বাবু), দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল চৌধুরী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোঃ মাইনউদ্দিন ও মোঃ নূর নবি। সহ-সভাপতি পদে ছিলেন মোঃ সাদেক হোসেন ও ইঞ্জি. মোঃ ফিরোজ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেখ আমানুর রহমান ও মোঃ এনামুল হক। এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সাতটি পদে লড়েছেন ইঞ্জি. নুরুল ইসলাম, মোঃ গোলাম হোসেন (নয়ন), মোঃ রেহান উদ্দিন রাজু, মোঃ সুমন, মোঃ ইমরান হোসেন, মোঃ আল আমিন খলিফা ও মোঃ শাহিনুর রহমান।

নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থী বলেন, জয়ী হতে পারলে মার্কেটের নিরাপত্তা জোরদার করা হবে। দারোয়ান থেকে শুরু করে পুরো পরিবেশকে গ্রাহকবান্ধব করে তোলাই হবে তাদের মূল লক্ষ্য। তারা আরও বলেন, “মার্কেটে উন্নয়ন হবে, ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং একসাথে কাজ করেই আমরা এটিকে একটি কাস্টমার মার্কেট হিসেবে গড়ে তুলতে চাই।”

প্রধান নির্বাচন কমিশনার তৌফিক হাসান, সহকারী নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও নজরুল ইসলাম খান জানান, “এখানে যারা ভোটার, সবাই মার্কেটের ব্যবসায়ী। তাই কারচুপি বা বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।” তারা আরও বলেন, “আগামীতে যারা নির্বাচিত হবেন, তারা যেন আন্তরিকতার সঙ্গে মার্কেটের উন্নয়নে কাজ করেন—এটাই আমাদের প্রত্যাশা।”

নয় বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ভোটের দিন মার্কেটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যবসায়ীরা আশা করছেন, নতুন নেতৃত্ব আসার পর ব্যবসার পরিবেশ আরও গতিশীল হবে এবং মার্কেটের সার্বিক উন্নয়ন ঘটবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular