ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদুমুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আজাহার মিয়া

দুমুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আজাহার মিয়া

জামালপুরের মেলান্দহে অর্থসংকটে অনাহার-অর্ধাহারে দিন কাটছে প্রবীণ ব্যক্তির; সহায়তার আবেদন অসচ্ছল পরিবারগুলোর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকি আটাবাড়ি এলাকায় চরম অর্থসংকটে দিন কাটছে প্রবীণ আজাহার মিয়ার। দুবেলা দুমুঠো খাবারের সংস্থান করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না তিনি। অনাহার-অর্ধাহারে দিন কাটছে তাঁর।

স্থানীয়ভাবে ‘বিদেশি আজাহার মিয়া’ নামে পরিচিত এই প্রবীণ ব্যক্তি অর্থাভাব ও অসহায়ত্বের কারণে নিজের ন্যূনতম খাদ্যচাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন। জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাবার জোগাড় করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।

শুধু আজাহার মিয়াই নন, এলাকার আরও কয়েকটি অসচ্ছল পরিবারও আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। অভাবের কারণে এসব পরিবারের সদস্যদেরও দৈনন্দিন প্রয়োজন মেটাতে কষ্ট হচ্ছে।

এ অবস্থায় আজাহার মিয়া ও তাঁর প্রতিবেশীরা স্থানীয় সংসদ সদস্যসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা পেলে এই অসহায় মানুষগুলোর দুর্ভোগ কিছুটা হলেও কমবে।

অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাঁদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular