মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ, উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা
মো. তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
রায়পুরা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার বায়োজিত বিন মনসুর জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



