ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার আন্তরিক

দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার আন্তরিক

সংস্কৃতি ডেস্ক:  দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত ও পরিশীলিত করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার (৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর নানা সংকটের কারণে রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে জাতি, ধর্ম ও গোষ্ঠী নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে।

তিনি বলেন, দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত ও পরিশীলিত করতে সরকার আন্তরিক। এ লক্ষ্যে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক ভাষা থেকে কুৎসিত ও অশালীন রূপ দূর করে একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পুনর্নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বপরিসরে বাংলাদেশকে মর্যাদাশীল অবস্থানে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনব্যাপী আয়োজিত উৎসবে আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণিজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সংগঠনটির সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন ফরিদসহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular