ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাদেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

ক্রীড়া ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মালদ্বীপ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) কর্মকর্তারা।

এই ঐতিহাসিক বিজয়কে স্মরণীয় করে রাখতে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে হারায় ভারতকে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular