ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাদ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বিশ্বরেকর্ড গ্লেন ফিলিপসের

দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বিশ্বরেকর্ড গ্লেন ফিলিপসের

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন গ্লেন ফিলিপস। এবার গড়েছেন বিশ্বরেকর্ডও। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। আজ (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

পাঁচ ম্যাচে ফিলিপসের সংগ্রহ ৩৪১ রান। এর আগে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ফিল সল্টের দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৩৩১ রান করেছিলেন তিনি। এবার সল্টকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন ফিলিপস।

পুরো সিরিজে ধারাবাহিকভাবে ব্যাটিং করেছেন এই কিউই ব্যাটার। পাঁচ ম্যাচের চারটিতেই পেয়েছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। চতুর্থ টি-টোয়েন্টিতে খেলেছেন ১০৭ রানের দুর্দান্ত ইনিংস। সিরিজে তার ব্যাটিং গড় ১১৩.৬৬ এবং স্ট্রাইক রেট ১৮৫.৩২।

নিজের এমন ব্যাটিং ছন্দ নিয়ে ফিলিপস বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেটে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময়। বছরের কোনো সময়ে আপনি বল ভালো দেখবেন, আবার কখনো ভালো দেখবেন না। তাই ভালো সময়টাকে যতটা সম্ভব দীর্ঘ করার চেষ্টা করতে হয়। পাশাপাশি যতটা সম্ভব ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।’

দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান

ক্রিকেটার রান প্রতিপক্ষ ও সাল
গ্লেন ফিলিপস ৩৪১ ভারত, ২০২৬
ফিল সল্ট ৩৩১ ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩
মোহাম্মদ রিজওয়ান ৩১৬ ইংল্যান্ড, ২০২২
সাহিল চৌহান ২৯৭ সাইপ্রাস, ২০২৪
মার্ক চ্যাপম্যান ২৯০ পাকিস্তান, ২০২৩

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular