ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নতুন সমাজের কাঠামো গড়ে তোলাই সরকারের প্রধান কাজ

নতুন সমাজের কাঠামো গড়ে তোলাই সরকারের প্রধান কাজ

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজের কাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।
তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অফ জুলাই কর্তৃক আয়োজিত স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স অনুষ্ঠানে ওয়ারিয়র্সের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সালমান হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাঈদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক মোঃ সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারা, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান এবং জুলাই যুদ্ধে শহিদ ও আহত পরিবারের অভিভাবক এবং জুলাই যোদ্ধারা বক্তৃতা করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ ২০২৪ জুলাই যুদ্ধে আমিও ছিলাম উল্লেখ করে বলেন, ১৮ জুলাই যখন আমি রাস্তায় ছিলাম তখন আমার মাথার উপর দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ছে, পুলিশ গুলি ছুড়ছে এবং এক ছাত্রের গায়ে গুলি লাগলো তখন আমি তার কাছে ছুটে গেলাম। আমার গায়েও গুলি লাগতে পারতো কিন্তু আমি বেঁচে গেলাম। 

উপদেষ্টা বলেন, যেই ভঙ্গুর কাঠামো আমরা পেয়েছি, সে কাঠামো পাহাড়তম। ১৬ বছরের যে অপশাসন রন্ধে রন্ধে প্রবেশ করেছে তা ভাঙতে এক বছরে সম্ভব নয়। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, কোটা নয়, মেধার আন্দোলনে তোমরা যুদ্ধ করেছো, তাহলে আর কেন রক্ত দিতে হবে তোমরা মেধার যোগ্যতা দিয়ে দেশ গড়বে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular