|
শিক্ষা ডেস্ক: এস এস সি পরীক্ষা কড়া নাড়ছে। বাংলাদেশের অভিভাবকদের উদ্বেগ আর উৎকন্ঠা বেড়ে যাচ্ছে। বিভিন্ন স্কুলে চলছে বিদায় সম্বর্ধনা। টেনশন থাকে, চ্যালেঞ্জ থাকে আবার আনন্দ থাকে। পরীক্ষার হলগুলোতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। বেঞ্চগুলো মান সম্মত থাকতে হবে। ৪ ফুট বেঞ্চে একজন এবং ৬ ফুট দুইজন বসতে পারবে। সিটগুলোতে সঠিকভাবে রোল নম্বর বসাতে হবে। প্রতিকক্ষে ন্যূনতম ২ জন গার্ড থাকবেন। এক স্কুলের ছাত্রদের সাধারণত অন্য আর স্কুলে (পরীক্ষা কেন্দ্রে) গিয়ে পরীক্ষায় বসতে হয়। |
এইসব বিষয় মফস্বল এবং গ্রামের স্কুল ছাত্রদের খুব বেশি ভাবায়। বিশেষ করে যেসব স্কুলে সিসিটিভি নেই, তাদের। দনিয়ার একটি স্কুল, সিসিটিভির ব্যবহার আছে। স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে বিভিন্ন ক্লাস মনিটর করে থাকেন। এই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি ভালো। তাই অনেক উৎসাহ উদ্দীপনার সাথে স্কুলে বিদায় সম্বর্ধনা নিতে এসে চমৎকার একটা দিন কাটালো। প্রধান অতিথি নবারুণ স্কুল় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহঃ অধ্যাপক শেখ মোঃ হোসেন আলী, অধ্যক্ষ মোঃ আজিজুল হক, সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান সাগর ও সহকারী প্রধান শিক্ষিকা জান্নাত আরার উৎসাহ ব্যঞ্জক বক্তব্য আর দোয়া তাদের আসন্ন যুদ্ধে যাওয়ার পাথেয় হয়ে রইলো। সেই বাড়তি পাওনা স্কুল কর্তৃপক্ষের দেওয়া স্মারক ও পুরস্কার। |





