ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনবীনগরে রাজিব ভূইয়ার নেতৃত্বে বিএনপির অফিস উদ্বোধন

নবীনগরে রাজিব ভূইয়ার নেতৃত্বে বিএনপির অফিস উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মার্কেটে আবু হাসনাত আলম ভূঁইয়া রাজিবের নেতৃত্বে বিএনপির ধানের শীষের অফিস উদ্বোধন করা হয়েছে।

সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও নবীনগর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত আলম ভূঁইয়া ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান ভিপি টিটু।

এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. ইস্রাফিল হোসেন, উপজেলা বিএনপির স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক মহসিন, নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি আহাদ মেম্বার, কাইতলা দক্ষিণ ইউনিয়নের নজরুল ইসলাম সহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular