ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলের মুশুল্লী ইউনিয়ন থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার,নতুন আইনের ধারায় মামলা

নান্দাইলের মুশুল্লী ইউনিয়ন থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার,নতুন আইনের ধারায় মামলা

নান্দাইলের মুশুল্লী ইউনিয়ন থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার,নতুন আইনের ধারায় মামলা

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নবীয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা দিকে নবীয়াবাদ এলাকায় মাহফুজ খানের চায়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হলেন মুসুল্লী ইউপির নবিয়াবাদ গ্রামের ওয়াফিজ উদ্দিনের ছেলে সাইকুল ইসলাম সাইফুল (৫৪), আঃ সালামের ছেলে সুমন (৪০), রফিকুলের ছেলে মোখলেছুর রহমান শাহীন (৪৫), মৃত আবুল কাসেমের ছেলে মো. আলম ভূঁইয়া (৫০) এবং ইন্দারগাতী গ্রামের মো. হাবিবুর রহমান (৬০)।
এ ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ আসামিসহ পলাতক আসামি মো. মাহফুজ খান (৩৫)-এর বিরুদ্ধে জুয়া আইনের ১৫/১৮ ধারায় নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ আসামিদের ময়মনসিংহের কোর্ড হাজতে প্রেরণ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular