ঢাকা  বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিশাল জয় ॥

নান্দাইলে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিশাল জয় ॥

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) রাতে নান্দাইল উপজেলার ১২১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এই প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। দীর্ঘ ১৭ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। যেখানে পুরুষের চেয়ে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশী ছিল। ফলে এ আসনের মোট ভোটার ৩,৮১,২৭৩ এর মধ্যে ৫১.৬৬% ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। এতে ১,৯৬,৯৬৪টি ভোটের মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪,৬১৪টি। ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের অনুপস্থিতিতে নান্দাইলে বিএনপির আধিপত্য বজায় থাকলেও ‘ফুলকপি’ প্রতীকের জামায়াত সমর্থিত প্রার্থীর শক্ত অবস্থান নান্দাইলের রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা ধানের শীষের ওপরই আস্থা রেখেছেন। যার ফল স্বরূপ বিএনপি’র প্রার্থী নিকটতম প্রদিদ্বন্দী প্রার্থী ফুলকপি’র চেয়ে ১৫,৩২১ ভোট বেশী পেয়ে বিজয় লাভ করেছে ধানের শীষের প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য, প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী এ কে এম আনোয়ারুল ইসলাম চান ‘ফুলকপি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট। এছাড়া প্রয়াত সাবেক চারাবারের সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন মাত্র ৩০ হাজার ২০৮ ভোট।

এই বিশাল বিজয় নিশ্চিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নেতাকর্মী ও জনগণের ফুলের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় নান্দাইলবাসীর বিজয়’। নান্দাইলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular