ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ॥

নান্দাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ॥

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদঃ ময়মনসিংহের নান্দাইলে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। এরপর একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নান্দাইল মডেল থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেন।
অপরদিকে, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদির এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভূইয়া মনিরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।

এছাড়া নান্দাইল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular