ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংশোধিত গঠনতন্ত্র-২০২৪-এর ২১(দ)(১) ধারা মোতাবেক ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে স্মারক নম্বর ১০৪/২০২৬ মূলে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. রফিকুল ইসলাম খান নাসিমকে সভাপতি এবং মো. রবিউল নেওয়াজ ভূঁইয়া ফরিদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি (পুরুষ) মো. নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি (মহিলা) আছমা আক্তার খানম, সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ, এ.কে.এম. নূরুল আলম, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া ও মো. সজিম উদ্দিন ভূঁইয়া। নির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব রায়। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন বেনজীর আহমেদ ও মো. শামছুল ইসলাম। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন আশরাফুল হান্নান, মো. মর্তুজ আলী ও মো. আবুল কাশেম খান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ফকির, অর্থ সম্পাদক আতাউর রহমান খান, দপ্তর সম্পাদক মো. নূরুল ইসলাম, প্রচার সম্পাদক সুভাগ্য সাহা এবং মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহ আলম।
কমিটিতে ধর্মবিষয়ক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমাজকল্যাণ, পরিবেশ ও সমবায়বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষক নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সম্মানিত সদস্য হিসেবেও  কয়েকজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় ও জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সুপারিশ ও অনুমোদনের মাধ্যমে গঠিত এ কমিটির নেতারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular