ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনালিতাবাড়ী শহরে সিসি ক্যামেরা স্থাপন

নালিতাবাড়ী শহরে সিসি ক্যামেরা স্থাপন

শেরপুর প্রতিনিধি: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করতে শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ীতে প্রথমবারের মতো স্থাপন করা হলো ক্লোজ সার্কিট ক্যামেরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্যামেরা স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। একই সময়ে পৌরসভার সীমানা প্রাচীর উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এর আগে জেলা প্রশাসক পৌরসভা কার্যালয় পরিদর্শন করে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

এসময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, পৌর সচিব আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক নয়াবিল ইউনিয়ন ভূমি অফিস ও এর কার্যক্রম পরিদর্শন করেন।

প্রাথমিকভাবে ৩২টি স্থানে এসব ক্যামেরা বসানো হলেও পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular