ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনিখোঁজের ৩ দিন পর শিশুর, বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর শিশুর, বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনার দিঘলিয়া উপজেলায় তিনদিন নিখোঁজ থাকার পর মো. জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফয়সাল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় গ্ৰামবাসী ও পুলিশ জানায়, নিহত শিশু জিসানের বাবা মো. আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত মণ্ডল জুট টেক্সটাইল মিলে চাকরি করেন। গত ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। পরবর্তীতে তার কোনো খোঁজ না পেয়ে আলমগীর হোসেন সেদিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

দিঘলিয়া থানার ওসি বাবুল আক্তার জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পার্শ্ববর্তী গ্রামের জি এম হান্নান শেখের ছেলে ফয়সালের (২৬) সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। এরপর ফয়সালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে।

ওসি‌ জানান, হত্যার কারণ সম্পর্কে ফয়সাল কোনো তথ্য দেয়নি। তার সঙ্গে আর কেউ ছিল কিনা সেটাও জানায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular