ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

এনএস ডেস্ক : কোতোয়ালী মডেল থানা পুলিশ সদ্য ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মহসিন আলম খানকে আটক করেছে ।

কুমিল্লা নগরীর ইপিজেড গেট এলাকা থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার (২৫ ) আদালতে পাঠানো হবে।

জানা গেছে, তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক। মহসিন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার গ্রামের বাড়ি জেলার চৌদ্দগ্রামে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular