ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনেত্রকোনায় উদ্ধার হওয়া কঙ্কালটি ছাত্রদল নেতা শামীমের, দাবি পরিবারের

নেত্রকোনায় উদ্ধার হওয়া কঙ্কালটি ছাত্রদল নেতা শামীমের, দাবি পরিবারের

নেত্রকোনার কেন্দুয়ায় মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা শামীমের বলে দাবি করছে তার পরিবার।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন কেন্দুয়া থানার ওসি এনামুল হক। এর আগে বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বিল থেকে লাশের কঙ্কালসার উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনকান্দা গ্রামের আক্কাস মিয়ার ছেলে ও গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম (৩০) গত ৩ জুলাই রাত থেকে নিখোঁজ রয়েছেন। ওইদিন রাত আনুমানিক সাড়ে ১২টায় শামীম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। নিখোঁজের পরদিন ৪ জুলাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।

রফিকুল ইসলাম শামীমের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘বিল থেকে যে কঙ্কাল উদ্ধার হইছে, এইটা আমার স্বামীর। প্রতিপক্ষের লোকজন তারে খুন কইরা গুম কইরা রাখছিল। আমি আমার স্বামী হত্যার রহস্য উদ্ঘাটনসহ বিচার চাই।’

কেন্দুয়া থানার ওসি এনামুল হক গণমাধ্যমকে বলেন, ‘ফরেনসিক রিপোর্ট ছাড়া পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। নিখোঁজ শামীমের পরিবারের দাবি থাকলেও আমরা রিপোর্ট আসার আগে কিছু বলতে পারছি না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular