ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশপঞ্চগড়ে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

নিউজ ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড় দিনভর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত করে উঠেছে জনজীবন।নিম্ন আয়ের লোকজন বিপাকে পড়েছেন। হিমেল বাতাসের কারণে কাজে যেতে পারেননি অনেক।

২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্য অনুসারে তাপমাত্রা বাড়লেও প্রকট শীত বাড়িয়েছে হিমেল বাতাস। স্থানীয়রা বলছেন বরফঝরা বাতাস বইছে এ অঞ্চলে।

দেখা গেছে সকাল থেকেই দিনভর মেঘলা আকাশের আড়ালে ঢাকা রয়েছে সূর্য। ঘন কুয়াশা না থাকলেও মেঘের আবরণে জেলার প্রকৃতি দেখা গেছে কুয়াশা ঢাকার মতো। বাতাসের কারণে দিনভর স্থানীয়দের গায়ে গরম কাপড় পড়ে থাকতে দেখা গেছে। তীব্র শীতে প্রভাব পড়েছে গ্রামাঞ্চলের গৃহপালিত প্রাণীদের উপর। শীতের তীব্রতায় রক্ষায় থেকে রক্ষা করতে গরু-ছাগল পরানো হচ্ছে পুরোনো কাপড় কিংবা চটের ব্যাগ।

বিকালে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। বাতাসে যেন বরফ ঝরছিল। সারারাতের পর সকাল থেকেই দিনভর ঠান্ডা বাতাসের কারণে বিপাকে পড়েছি আমরা।

স্থানীয়রা বলেন, “দিনে যেমন তেমন, রাতে বরফ হয়ে উঠে বিছানা থেকে সব আসবাবপত্র। ঘরের ফ্লোর খালি পায়ে পা দেয়া যায় না। ঘরে রাখা পানি বরফ হয়ে থাকে। এসব পানি স্পর্শ করলে হাত যেন অবশ হয়ে যায়। আর আজ দিনভর সূর্য দেখা যায়নি। ঠান্ডা বাতাসে কাবুও করে তুলেছে আমাদের। সন্ধ্যার পর বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করি।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে এ অঞ্চলে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular