ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপদ্মা নদীতে কুমির

পদ্মা নদীতে কুমির

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বরশিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে মাছ ধরার সময় তাঁদের ‘হাজাইরা’ বরশিতে হঠাৎ করে কুমিরটি আটকে যায়। পরে তারা সেটি উদ্ধার করে উপজেলার সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন। খবর পেয়ে নদীর পাড়ে উৎসুক জনতা ভিড় করেন।

উদ্ধারকারী জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতো তারা নদীতে বরশি ফেলেন। বরশিতে কুমিরটি আটকে গেলে তারা সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন এবং প্রশাসনকে অবহিত করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “কুমিরটির বিষয়ে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।”

উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। খুলনা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে তিনি জানান।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular