ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ থাকবে

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ থাকবে

গোপালগঞ্জে চলমান কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে এ কারফিউ জারি করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular