ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পলিথিন ব্যাগ বন্ধে কঠোর মনিটরিং করা হবে: পরিবেশ উপদেষ্টা

পলিথিন ব্যাগ বন্ধে কঠোর মনিটরিং করা হবে: পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে।স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি ।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।

পরিবেশ উপদেষ্টা বলেন, সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular