ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorized পহেলা মে উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা

 পহেলা মে উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ, প্রতিনিধি: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উদযাপন উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে অষ্টগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‎সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিকদল অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি রাজীব হোসেন তাপস।

‎তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পহেলা মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিনকে কেন্দ্র করে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

‎‎সভায় উপস্থিত ছিলেন, ‎সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ খালেক, সহ-সভাপতি আবুল খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বায়েজিদ জয়, সাংগঠনিক সম্পাদক সাহ শামসুদ্দিন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আশ্রাফি এবং মোঃ ওয়াদুদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

‎‎বক্তারা বলেন, ‎শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে পহেলা মে’র কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎‎সভায় আসন্ন পহেলা মে উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular